রবিবার, ২৬ জুলাই ২০২৬

আ’লীগ নেতা টিপু ও কলেজ ছাত্রী হত্যা: অস্ত্রধারী গ্রেপ্তার

রাজধানীর শাহজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে নিহত রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার ঘটনায় এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ শনিবার (২৬ মার্চ) গভীর রাতে তাকে গ্রেফতার করে।

আজ রবিবার (২৭ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করছেন।

এ বিষয়ে রোববার (২৭ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এর আগে রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪) এবং প্রীতি (২৪) নামে রিকশা আরোহী এক কলেজছাত্রী। এ ঘটনায় টিপুর গাড়িচালক মুন্না (২৬) গুলিবিদ্ধ হন।

মাইক্রোবাসের ডানপাশে রিকশায় প্রীতি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার রাতেই ডিএমপির শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

শাহজানপুরে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আমতলা মসজিদের কাছে খিলগাঁও রেলগেটের সিগনালে দাঁড়িয়ে থাকা সাদা মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে ছিল একটি মোটরসাইকেল। হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলের এক আরোহী নেমে গাড়ির মধ্যে থাকা আওয়ামী লীগ নেতা জাহিদুলের ওপর গুলি চালায়।

টার্গেটের খুব কাছ থেকে পরপর ১২ রাউন্ড গুলি করা হয়েছে। যার মধ্যে ১০টি গুলি ভেদ করে জাহিদুল ইসলাম টিপুর শরীর। পালানোর সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...