রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ৩২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৮০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৩২ হাজার ৯৯৭ জনের।

এছাড়া নতুন করে আরও ১৬ লাখ ৯৩ হাজার ৯০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ৬৫১ জন।

শুক্রবার (২৫ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ৪৭০ জন। রাশিয়ায় মারা গেছেন ৪১৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৩৮৭ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ৬২৬ জন।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫ হাজার ৫৯২ জন এবং মারা গেছেন ২৬১ জন। ব্রাজিলে মারা গেছেন ৩০০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৬৯০ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৮২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬২ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৯৪ জন এবং মারা গেছেন ৭৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ১৮২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮০৮ জন এবং মারা গেছেন ১২২ জন।

এ ছাড়া ফ্রান্সে ১২৪ জন, জাপানে ১১০ জন, যুক্তরাজ্যে ১৫৯ জন, পোল্যান্ডে ১৪৬ জন, হাঙ্গেরিতে ৩৫ জন, হংকংয়ে ২০১ জন, আর্জেন্টিনায় ২৮ জন, ইরানে ৬৩ জন, মালয়েশিয়ায় ৬৪ জন, ইউক্রেনে ৫৫ জন, মেক্সিকোতে ১৫৮ জন এবং থাইল্যান্ডে ৮২ জন মারা গেছেন।

আগেরে দিন বুধবার (২৩ মার্চ) বিশ্বব্যাপী করোনায় ৪ হাজার ৮৫৯ জনের মৃত্যু এবং ১৬ লাখ ৭২ হাজার ৬৮৬ জন আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...