শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নেইমার-ভিনিসিউস ঝলকে চিলিকে উড়িয়ে দিল ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

ক্লাব ফুটবলে পিএসজির হয়ে তেমন ফর্মে নেই নেইমার জুনিয়র। কিন্তু জাতীয় দলের জার্সিতে বরাবরের মতোই উজ্জ্বল এই তারকা। বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদে ধুঁকতে থাকা ভিনিসিউসও আলো ছড়ালেন আজকের ম্যাচে।

শুক্রবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচটিতে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় তিতের শিষ্যরা।

মারাকানা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল ব্রাজিল। একের পর এক আক্রমণে চিলিকে চেপে ধরেছিল স্বাগতিকরা।

১৯তম মিনিটেই এগিয়ে যেতে পারত থারা। কিন্তু একটুর জন্য নেইমারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। অবশ্য ৪৪তম মিনিটে তার গোলেই এগিয়ে যায় ব্রাজিল। চিলির মাওরিসিও ইসলার ফাউলে পেনাল্টি পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি পিএসজির এই ফরোয়ার্ড।

এক মিনিট পরেই ভিনিসিউসের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। চিলির গোলরক্ষকের ভুলে বল পান এন্টনি। তার পাস থেকেই কোনাকুনি শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলেকাওরা।

বিরতির পরও নিজেদের আধিপত্য বজায় রাখে ব্রাজিল। ৭২তম মিনিটে কৌতিনিয়োর পা থেকে আসা গোলে স্কোরলাইন ৩-০ হয় ব্রাজিলের। চিলির গোলরক্ষক এন্টনিকে ফাউল করলে পেনাল্টি পায় সেলেকাওরা। দারুণ এক স্পট কিকে লক্ষ্যভেদ করেন অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড।

ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে চিলিকে শেষ পেরেকটি ঠুকে দেন রিচার্লিসন। গুলিমারেসের পাস থেকে বল নিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি এভারটনের এই ফরোয়ার্ড।

দিনের আরেক ম্যাচে একুয়েডরের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় প্যারাগুয়ে। তবে অন্য ম্যাচের ফলাফলের ভিত্তিতে বিশ্বকাপ ঠিকই নিশ্চিত করে একুয়েডর। অপর ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে উরুগুয়ে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে একসঙ্গে খেলবে সুয়ারেস-কাভানি।

১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল। ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে চিলি। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ব্রাজিলের পরেই অবস্থান আর্জেন্টিনার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...