মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ: ভারত

যুক্তরাষ্ট্র ও রাশিয়া, দুই দেশের সঙ্গেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা নিজস্ব বৈশিষ্ট্যের ওপর দাঁড়িয়ে আছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভারতের পার্লামেন্টকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার অভিযান সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে পার্লামেন্টকে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, দুই দেশের শত্রুতা তাৎক্ষণিক বন্ধ এবং তারা যাতে কূটনৈতিক ও সংলাপের পথে ফিরে আসে, সেই আহ্বান জানানো হয়েছে।

গেল দশকে সীমান্তজুড়ে চীনাদের উত্থানের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে ভারত। কিন্তু এখনো দেশটির সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবেই রয়ে গেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বড় দেশগুলোর মধ্যে একমাত্র ভারতই ইউক্রেনে অভিযানের ঘটনায় রাশিয়ার নিন্দা কিংবা নিষেধাজ্ঞা আরোপ করেনি। মীনাক্ষী বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নিজস্ব বৈশিষ্ট্যের ওপরই তা দাঁড়িয়ে আছে।

চলতি সপ্তাহে নয়াদিল্লি সফরের পর এক মার্কিন কূটনীতিক বলেন, রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে ভারতকে আমরা আরও সামরিক সরঞ্জাম ও জ্বালানি সরবরাহে প্রস্তুত রয়েছি।

রাইফেল থেকে রকেট, ভারতের সামরিক রসদের ৬০ শতাংশ আসে রাশিয়া থেকে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের চেয়ে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ করলে তাতে ভারতের খরচ কম পড়ে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে কেবল ভারতই ব্যতিক্রম, যেটি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে নড়বড়ে জবাব দিয়েছে।

সোমবার ওয়াশিংটনে মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ন্যাটো ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট রয়েছে। কোয়াডের মধ্যে ভারত ব্যতিক্রমী। পুতিনের অভিযানের মোকাবিলায় জাপান ও অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী হলেও ভারত অনেকটা নড়বড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...