শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কলকাতা বন্দরে ডুবল বাংলাদেশি জাহাজ

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ডুবে গেছে পণ্যবাহী একটি বাংলাদেশি  জাহাজ। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর লটে ঘটনাটি ঘটে। ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজটির নাম এমভি মেরিন ট্রাস্ট ওয়ান। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় লোডিংয়ের কাজ শেষ হয় জাহাজটির।

জাহাজটিতে ২০ ফিটের ১২০টি ও ৪০ ফিটের ৪৫টি কন্টেইনার ছিল। যার মোট ওজন ৩০৮৯ মেট্রিক টন। কলকাতা থেকে আগামীকাল জাহাজটির বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু বেলা পৌনে ১১টার দিকে মাত্র ১৫ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়।

২০ ফিটের কন্টেইনারগুলোর মধ্যে ১৮টি পুরোপুরি ডুবে যায়। আর ৪০ ফিটের কন্টেইনারগুলোর ১০টি ভাসতে থাকে। দড়ি দিয়ে বেঁধে সেগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, ওভারলোডিংয়ের কারণে জাহাজটি ডুবেছে।

মেরিন ট্রাফিক জানাচ্ছে, জাহাজটি বাংলাদেশি। ২০১৮ সালে তৈরি করা হয় জাহাজটি।

সূত্র : জি নিউজ ও হিন্দুস্তান টাইমস।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে বসতঘরে মিলল চোলাইমদ, যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০...

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে উপস্থাপন এক বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে ১৬ পিস ইয়াবাসহ মোঃ আমির...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে...

চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কেন্দ্রীয় মন্দির...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষ আহত ৫

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আহত হয়েছে।...

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে...

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিগত...