রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চলচ্চিত্র শিল্প জাতির তাত্ত্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ বলেছেন, এই করোনাকালে আমাদের মাথাপিছু আয় আশেপাশের দেশগুলোকে ছাড়িয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে (যেটা ২০০৮ সালের ৬০০ ডলার ছিল) প্রায় দুই হাজার ৬০০ ডলারে উন্নীত হয়েছে। সাড়ে চার গুণ বেড়েছে।

আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় ২৬০০ উন্নীত হলো, বাংলাদেশে প্রায় আড়াই কোটি মানুষের মাথাপিছু আয় পাঁচ হাজার ডলার ছাড়িয়ে গেছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশের প্রায় পাঁচ কোটি মানুষের মাথাপিছু আয় পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যাবে।

হাছান মাহমুদ বলেন, করোনা মহামারির মধ্যে যেখানে ২০২০-২০২১ অর্থবছরের পৃথিবীতে মাত্র ২০টি দেশে ইতিবাচক জিডিপি গ্রোথ হয়েছে, সেখানে বাংলাদেশে পজিটিভ জিডিপি গ্রোথ রেট হয়েছে। শুধু তাই নয়, ২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিন নাম্বারে। উপরে মাত্র দুটি দেশ, একটি হচ্ছে সাউথ সুদান আরেকটি গায়ানা। সেই দেশগুলো ছোট অর্থনীতির দেশ। ছোট জনসংখ্যার দেশ। সেই বিচারে বাংলাদেশের জিডিপি গ্রোথ পৃথিবীতে সবার উপরে।

হাছান মাহমুদ বলেন, ২০০৯ সালের শুরুর তুলনায়, ২০০৮ সালের শেষের তুলনায় বাংলাদেশের নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা তিন গুণ বেড়েছে। অন্যান্য আয়ের মানুষের ক্ষেত্রে আড়াই থেকে তিন গুণ বেড়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সেই চলচ্চিত্রশিল্প জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু আগের স্বর্ণালী দিন শুধু ফিরে পাবে। চলচ্চিত্র শিল্প জাতির তাত্ত্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

হাছান মাহমুদ আরো বলেন, জাতির পিতার আহ্বানে অনেক কালজয়ী চলচ্চিত্র নির্মিত হয়েছিল। স্বাধীনতার পর যেগুলো দেশ গঠনের নতুন দেশের তরুণদের সংগঠিত করে দেশ গঠনে ভূমিকা রেখেছে। এ ধরনের চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং আমাদের চলচ্চিত্র আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার ক্ষেত্রে চলচ্চিত্রশিল্পের যাত্রা শুরু হওয়ার পর যুগ যুগ ধরে ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী চলচ্চিত্রের বিভিন্ন শাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার মোট ২৭টি বিভাগে ২৯ জনকে সিনেমায় রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদকে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এর আজীবন সম্মাননা দেওয়া হয়। আনোয়ারা বেগম অসুস্থ থাকায় তার পক্ষে মেয়ে মুক্তি পুরস্কার নেন। পুরস্কার দেওয়ার আগে তাদের নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্যসচিব মকবুল হোসেন এবং জাতীয় সংসদের তথ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...