রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বহির্নোঙরে জাহাজডুবি: সীতাকুণ্ডে মিলল নাবিকের মরদেহ

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার নিয়ে ডুবে যাওয়া এমভি টিটু-১৪’র নিখোঁজ হানিফ শেখ নামে এক নাবিকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুজিব শিপইয়ার্ডের পাশে উপকূলীয় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করছেন কুমিরা নৌ-পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লাহ।

নিহত হানিফ শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হান্নান শেখের পুত্র।

ইনচার্জ মো. ইকরাম উল্লাহ বলেন, পৌনে ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করি। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ পাওয়া যায়।

পরে মরদেহের ছবি বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হলে মরদেহটি হানিফ শেখের বলে নিশ্চিত হই।

প্রসঙ্গত, এর আগে শনিবার (১৯ মার্চ) ভোর রাত ৪টার দিকে বহির্নোঙরের একটি মাদার ভ্যাসেল থেকে ক্লিংকার বোঝাই করে এমভি টিটু-১৪ নামের লাইটারেজ জাহাজটি নারায়নগঞ্জের দিকে যাওয়ার সময় অন্য একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এসময় লাইটারেজের ১২ শ্রমিক সাগরে লাফ দেন। খবর পেয়ে কোস্টগার্ড ৭ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে। অন্য এক নাবিক আরেকটি লাইটারেজের সহায়তায় উদ্ধার হন।

দুর্ঘটনা কবলিত লাইটারেজটি আবুল খায়ের গ্রুপের বলে জানা গেছে। উদ্ধার হওয়া ৭ নাবিককে ওইদিনই তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায়...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

আরও পড়ুন

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ইতিবাচক। বন্দরের তবে আরও অনেক কিছু করার...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...