শনিবার, ৮ আগস্ট ২০২৬

পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে হবে : হানিফ

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি আছে সেটি বন্ধ করতে হবে। শান্তি তৈরি করতে হলে অস্ত্র ব্যবহার বন্ধ করতে হবে।

আজ রবিবার (২০ মার্চ) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট নিরাজুল মোস্তাফা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেন, অস্ত্র দিয়ে আজ পযন্ত পৃথিবীতে কোন দিন শান্তি প্রতিষ্ঠা হয়নি। শান্তি প্রচেষ্টা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে, অস্ত্র পরিহার কতে হবে। তা হলেই শান্তির পথ খোঁজে পাওয়া যাবে।

তিনি আরও বলেন আপনি অস্ত্র হাতে রেখে আবার শান্তি চাইবেন এটা হতে পারে না। আপনাদের প্রতি
অনুরোধ থাকবে অস্ত্র পরিহার করুন। দেখুন এই পাহাড়ি এলাকায় শান্তির কি সুবাতাস বইবপ! তা আপনারা দেখতে পাবেন। আর এই পাহাড়ি এলাকায় শান্তি ছোঁয়া লাগা মান এই এলাকার ভাগ্য পরিবর্তন হওয়া।

তিনি বলেন, শেখ হাসিনা যে উন্নয়ন করছেন এই এলাকার জন্য। নয় উপজেলার জন্য নয়টি স্টেডিয়াম নিমার্ণ করা হচ্ছে। পড়া-লেখার পাশাপাশি খেলাধুলার কাজ করছেন। ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন আরো বহুমাত্রা বেড়ে যাবে। যদি কিনা আমাদের শান্তি পরিবেশ সৃষ্টি করতে পারি। আসুন আমরা শেখ হাসিনার নেত্রীতে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে বিজয়ের মাধ্যমে দেশ সেবা ও উন্নয়নের ধারা অবাহত রাখি পাশাপাশি এ এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষে এখনো যে সমস্ত সংগঠন অস্ত্র নিয়ে আছেন তাদেরকেও আমরা বার্তা পৌছাতে চাই আপনারা দয়া করে অন্ত্র পরিহার করুন সকলে শান্তির পথ খুঁজুন। শান্তির মাধ্যমেই আমরা এই পার্বত্য এলাকাকে সকল মানুষের ধর্মের সকল গোষ্টির মানুষদের নিয়ে শান্তির সৌন্দর্য্য কামনা করি।

তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব গতকাল কোন একটা মিটিংয়ে বলেন আওয়ামী লীগের সাথে গণতন্ত্র জায়না। গণতন্ত্র কার সাথে যায়? গণতন্ত্র বিএনপির সাথে যায়! ২০০১ সালে ক্ষমতায় আসার পরে ২৬ হাজার অওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে বিএনপি। বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না।

অনুষ্ঠান শেষে দেশাত্ববোধক গানের সাথে নৃত্য পরিবেশনা করেন স্থানীয় শিল্পীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...