বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ক্রিকেটার তামিম ইকবালের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

দেশসেরা ওপেনার এবং বর্তমান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খানের ৩৩তম জন্মদিন আজ। ১৯৮৯ সালের এ দিনে পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই ব্যাটার।

চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের জন্ম নেন তামিম। বাবা ইকবাল খান, চাচা আকরাম খান, ভাই নাফিস ইকবাল খান। ক্রিকেট ছিল খান পরিবারের রক্তে মেশানো। তাই পরিবারের যোগ্য উত্তসূরি হয়ে রাজসিক ভঙ্গিতে শাসন করে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটকে।

আজ তাঁর আলোয় আলোকিত বাংলাদেশ। তামিম ইকবালের মতো একজন ওপেনিং ব্যাটসম্যান আর পায়নি টাইগার টিম। সময়ের সাথে সাথে ছাড়িয়ে যাচ্ছে নিজেকে। প্রতিষ্ঠিত হচ্ছেন ব্যাটিং নক্ষত্র হিসেবে।

‘মর্নিং শোজ দ্যা ডে’- কথাটা তামিমের জন্যই খাটে। ২০০৭ এ জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক পর একই বছরে বিশ্বকাপের মঞ্চে জানান দিয়েছিলেন নিজের আগমনী বার্তা। তামিমের ব্যাটে নাস্তানাবুদ স্বয়ং শাচীন, গাঙ্গুলীর ভারত। প্রতিপক্ষের ফাস্ট বোলারদের ডাউন দ্যা ট্র্যাকে এসে ছক্কা হাঁকিয়ে যে ফিয়ারলেস ক্রিকেট এর সূচনা করেছিলেন তারই ধারাবাহিকতায় আজ নতুন বাংলাদেশের ইমেজ।

নিজের শ্রেষ্ঠত্ব জানান দিয়েছেন ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডসেও। প্রথম টাইগার হিসেবে সাদা পোষাকে শতক হাঁকিয়েছেন ইংল্যান্ডের মাটিতে। উদযাপনে দেখিয়ে দিয়েছেন নিজের নামটা অর্নাস বোর্ডে লিখে রাখতে।

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে টাইগারদের টপ স্কোরারের জায়গাটাও ড্যাশিং এ ওপেনারের। সব মিলিয়ে ২১ সেঞ্চুরি আর নামের পাশে ১২ হাজার ৪০০ রান। ক্রিকেটের তিন সংস্করণে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটাও এই পোস্টার বয়ের।

একটা সময় তামিমের সমালোচনায়ও মুখর হয়েছেন ফ্যানরা। পরে, আবার তারাই গ্যালারিতে তুলেছেন তামিম নামের গর্জন। একদিন হয়তো বিশ্বসেরাদের একজনই হবেন তামিম। বয়স ৩৩ হলেও তেজ এখনও ঊনিশের মতোই।

দেশের হয়ে এই সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন তামিম ইকবাল।

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...