বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

তামিমের চোখে মিরাজও ম্যান অব দ্য ম্যাচ

ক্রীড়া ডেস্ক

ব্যাট হাতে সর্বোচ্চ ৭৭ রান করে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। কিন্তু জয়ে বোলারদের অবদান যে কম ছিল না সেটি সন্দেহাতীত। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ; যার কথা না বললেই নয়। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা যখন থিতু হয়ে চোখ রাঙানি দিচ্ছিলেন তিনি আসেন ত্রাতা হয়ে। চার-চারটি উইকেট নিয়ে আদতে বাংলাদেশের জয়ের গল্প লিখে ফেললেন মিরাজ। তাইতো সাকিবের সঙ্গে মিরাজকেও ম্যাচসেরা মনে করছেন অধিনায়ক তামিম ইকবাল।

শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচশেষে জয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে অকপটে বলে ফেললেন লাল সবুজের দলনেতা।

অবশ্য বোলিংয়ের শুরুরটা ভালো হয়নি মিরাজের। তবে শেষটা ছিল দারুণ। প্রথম ৫ ওভারে ৩৯ রানে কোনও উইকেট পাননি তিনি। কিন্তু নিজের শেষ ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। তাতেই খেলা বাংলাদেশের দিকে হেলে পড়ে। তাই মিরাজকে ম্যাচসেরা বলছেন ওয়ানডে অধিনায়ক তামিম।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রতি দলে একজন মিরাজ থাকা দরকার। প্রথম ৪ ওভারে ৪০ রান দিয়ে ফেলেছিল সে। তবু নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। ও আমার কাছে এসে বলে, ভাই আমাকে বল দেন। আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দেব। শেষ পর্যন্ত তাই করে দেখিয়েছে মিরাজ। তাই আমার কাছে ম্যান অব দ্য ম্যাচ সে।’

মিরাজের স্পিন ছোবলে প্রোটিয়ারা কুপোকাত হলেও এই ঐতিহাসিক ম্যাচ জয়ে বড় অবদান পেসারদের। বিশেষ করে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ আগুন ঝরানো বোলিং করেছেন।

এই প্রসঙ্গে তামিম বলেন, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবশেষ দুই বছর ধরে আমাদের পেসাররা দুর্দান্ত বোলিং করছে। তারা ভালো করছে। ফলে আমরা ম্যাচ জিতছি। এটি ভালো লক্ষণ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বের তিন দিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে শ্রেষ্টত্ব...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...