মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শবে বরাতের রাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

মো. মহিউদ্দিন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার রাতে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের জমায়েত বাড়তে শুরু করেছে। মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

মাগরিবের পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমে আসতে শুরু করেন মুসল্লিরা। ইবাদতে মশগুল হয়ে মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করছেন তারা।

পবিত্র এ রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদ সারা রাত খোলা থাকবে। বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাতের সমাপ্তি হবে।

বার আউলিয়ার পুণ্যভূমি খ্যাত চট্টগ্রামে শবে বরাতের এশার নামাজে মসজিদগুলোতে মুসল্লির ঢল নেমেছে। বৃদ্ধ-যুবকদের পাশাপাশি বাবা-চাচার হাত ধরে বিপুলসংখ্যক শিশু-কিশোরও মসজিদে এসেছে।

অনেক মসজিদের ছাদে ও বারান্দায় শামিয়ানা টাঙিয়ে বাড়তি মুসল্লিদের নামাজ আদায়ের জন্য জায়গা করা হয়েছে। বড় বড় মসজিদ-মাজারগুলোর আশপাশে বসেছে আতর, টুপি, সুরমা, জায়নামাজ, তসবিহ, ধর্মীয় বই-পুস্তক বিক্রির দোকান। কিছু কিছু মুসল্লি বাসা থেকে এনে গরিবদের মধ্যে বিলি করছেন হালুয়া-রুটি।

কর্ণফুলী উপজেলার জমিয়তুল মামুর জামে মসজিদে কথা হয় নামাজ পড়তে আসা কলেজছাত্র জাহেদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, লাইলাতুল বরাত হচ্ছে মহিমান্বিত রাত। ভাগ্যবণ্টনের রাত। তাই সারা দিন নফল রোজা রেখে আগেভাগে মসজিদে চলে এসেছি। মুরুব্বি ও আলেমদের মুখে শুনেছি যেখানে যত বেশি মুসল্লির সমাগম সেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও তত বেশি।

শুক্রবার রাত সাড়ে ১১টায় আনোয়ারার বটতলীতে অবস্থিত হজরত শাহ মোহছেন আউলিয়া (র.) এর দরগাহে গিয়ে দেখা গেছে, সেখানে মুসল্লিদের ঢল। পুরুষের সংখ্যা বেশি হলেও নারীদের উপিস্থতি ছিলো লক্ষণীয়। নারীদের জন্য সংরক্ষিত ইবাদত খানায় নামাজ, কোরাআন শরীফ তেলাওয়াত, অজিফার খতম আদায় করেন অনেকেই। আর পুরুষেরা দরগাহ মসজিদে ফরজ নামাজ আদায় শেষে নফল নামাজ আদায় করছেন। আবার কেউ কোরআন তেলাওয়াত ও জিকির আজগার করে রাত অতিবাহিত করেন।

এছাড়াও ইবাদত বন্দেগির পাশাপাশি স্বজনদের আত্মার মাগফেরাত কামনায় অনেকে জড় হচ্ছেন কবরস্থানে।

ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হবে পুণ্যময় রাতের আনুষ্ঠানিকতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...