সোমবার, ২০ এপ্রিল ২০২৬

৯৯৯ নম্বরে ফোন দিয়ে রক্ষা পেল ১৭ পর্যটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় গহীন পাহাড়ি এলাকা থেকে ১৭ পর্যটককে উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

জানা যায় ১৭ জন পর্যটক দেশের বিভিন্ন জায়গা থেকে একসঙ্গে হয়ে ঝরনা দেখতে চট্টগ্রামের সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় আসেন। তারা পাহাড়ে গিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেন।

এর মধ্যে চারজন ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। কিন্তু পথ হারিয়ে ফেলা চারজনকে খুঁজে পায়নি তারা। তারা ৯৯৯ কল দিলে ৯৯৯ থেকে সীতাকুণ্ড থানা কে রাতে বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ স্থানীয়দের অবহিত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের সবাইকে রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বণিক বলেন, পন্থিছিলা এলাকায় ঝরনা দেখতে গিয়েছিলেন পর্যটকরা। পন্থিছিলা এলাকায় গাড়ি থেকে নেমে দুই ঘণ্টা পায়ে হেটে দুর্গম ঝরঝরি ঝরনায় যেতে হয়। সাধারণত রাতে ওই এলাকায় কেউ যায় না। দিনে ঘুরতে গেলেও আলো থাকতে আবার ফিরে আসতে হয়। পর্যটকরা পথ হারিয়ে ফেললে ৯৯৯ কল দেয়। ৯৯৯ থেকে আমাদের জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...