রবিবার, ৯ আগস্ট ২০২৬

বিমানবন্দরের সম্প্রসারণ কাজ দ্রুত করার তাগিদ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রী বিমানবন্দরের সম্প্রসারণ কাজের অগ্রগতি (প্রথম পর্যায়, প্রথম সংশোধিত) উপস্থাপনা প্রত্যক্ষ করে এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, কাজের মোট অগ্রগতি ৩২ শতাংশ এবং ২০২৩ সালের নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতের কথা মাথায় রেখেই কাজগুলো এগিয়ে নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বাংলাদেশ বিমানের আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরের জমি অধিগ্রহণে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

আরও পড়ুন

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...