রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রজবীয়া নূরানীয়া কমিটির যৌতুক ও মাদক বিরোধী সমাবেশে বিশেষ সম্মাননা পেলেন বাবর

প্রতিবছরের ন্যায় এবারও যৌতুক ও মাদক বিরোধী ইসলামী মহাসমাশেরের আয়োজন করেছে আন্জুমানে রজবীয়া নূরানীয়া কেন্দ্রীয় কমিটি।

আজ শনিবার বিকেল ৩ঘটিকায় নগরীর জামিয়াতুল ফালাহ্ কেন্দ্রীয় মসজিদ মাঠে ধারাবাহিক ১৩তম যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশে অনিষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি)মহোদয়। উক্ত মহাসমাবেশ থেকে প্রতিবছর সমাজের নানা জনকল্যাণ মূলক মানবিক কাজের স্বকৃতি সরূপ একজন গুণী ব্যাক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এবার কমিটির পক্ষ থেকে করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে দাড়ানো ও করোনা মোকাবিলায় সারাদেশে অভিনব করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবন ও সারা দেশের প্রত্যান্ত অঞ্চলে বিনামূল্যে সর্বরাহ এবং মানবিক কাজের স্বীকৃতি সরূপ এই সম্মাননা স্মারক প্রদান করা হয় সাবেক ছাত্রনেতা হেলাল আকবর চৌধুরী বাবর কে।তার হাতে স্মাননা স্মারক তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি মাননীয় শিক্ষা উউপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল(এমপি)।
আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত আল্লামা মুহাম্মাদ আবুল কাশেম নূরী হুজুরের উদ্যোগে আয়োজিত উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন গাউছুল আজম মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীল, শাহসূফী সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী আল-মাইজভান্ডারি (মাঃজিঃ),বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাছুম চৌধুরী,আবুল কালাম আজাদ,শায়ের মাছুমুর রশিদ,মাওলানা হাসান বিন নূরী প্রমূখ।

এসময় প্রধান অতিথি বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, যৌতুক ও মাদক সমাজের অগ্রসরতার অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাড়িয়েছে। নারী হচ্ছে একটি পরিবারের অলংকার। কিন্তু আমরা বৌবাহিক জীবনে একটা পবিত্র সম্পর্ক গড়ে তুলার পর নানা ভাবে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকি। যেটি ইসলাম কখনো সমর্থন করে না।এরফলে হত্যা,পারিবারিক বিচ্ছেদ, কলহ সহ নানা ধরণের সামাজিক অবক্ষয় ঘটে থাকে। মাদক আমাদের সামাজিক বিশৃঙ্খলার অন্যতম প্রধান কারণ।সরকার একা চাইলে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না। এরজন্য আমাদের প্রয়োজন দীনিশিক্ষা। সুতরাং যৌতুক ও মাদকের চোবল সমাজ থেকে মুছে ফেলার জন্য সরকারের পাশাপাশি আমাদের আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে ইসলামের আলোকে বুঝাতে হবে এর ভয়াবহতা সম্পর্কে। তবেই একটি সুষ্ট সমাজ ব্যবস্থা গড়ে উঠবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায়...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

আরও পড়ুন

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ইতিবাচক। বন্দরের তবে আরও অনেক কিছু করার...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...