সোমবার, ২৭ জুলাই ২০২৬

ব্রাজিলের ২৫ সদস্যের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

চলতি মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। এজন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ তিতে।

গতকাল শুক্রবার (১১ মার্চ) ব্রাজিলীয় কোচের ঘোষণা করা স্কোয়াডে ফিরেছেন সুপারস্টার নেইমার। ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে গত দুই ম্যাচ খেলতে পারেননি তিনি।

ফ্রান্স২৪ ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৮ নভেম্বর লিগ ওয়ানের ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার। তা কাটিয়ে গত মাসে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে মাঠে ফেরেন তিনি।

সবশেষ গত জানুয়ারিতে ঘোষিত দলে সামান্য পরিবর্তন এনেছেন তিতে। বাদ পড়েছেন জুভেন্টাস রক্ষণসেনা আলেক্স সান্দ্রো। তবে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের।

আগামী ২৪ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে নামবে ব্রাজিল। আর ২৯ মার্চ বলিভিয়ার মোকাবেলা করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে তারা।

ল্যাতিন আমেরিকার প্রথম দল হিসেবে আসন্ন বিশ্বকাপের ছাড়পত্র নিয়েছে ব্রাজিল। বিশ্বমঞ্চের বাছাইয়ে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে অপরাজিত আছে সেলেকাওরা।

ব্রাজিল স্কোয়াড :

গোলরক্ষক অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি) ও ওয়েভেরতন (পালমেইরাস)

ডিফেন্ডার
দানিলো (ইউভেন্তুস), দানি আলভেজ (বার্সেলোনা), আলেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), গিলের্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহোস (পিএসজি), গাব্রিয়েল (আর্সেনাল), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ) ও আর্থার (জুভেন্টাস)

মিডফিল্ডার
কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপ কৌতিনহো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গিমারেস (লিওঁ) ও আন্তোনি (আয়াক্স)।

ফরোয়ার্ড
রাফিনহো (লিডস ইউনাইটেড), রিশার্লিসন (এভারটন), নেইমার (পিএসজি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) ও গ্যাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...