বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চন্দনাইশে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো.আমিনুল ইসলাম রুবেল,চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে শেখ রাসেল ফুটবল একাডেমির উদ্যোগে শেখ রাশেল ফুটবল টুর্নামেন্ট ২২’ ফুটবল খেলা শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১মার্চ )বিকেলে উপজেলার গাছবাড়ীয়া সরকারী কলেজ মাঠে উক্ত টুনার্মেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের জেলা নাজির মো.জামাল উদ্দিন।

গাছবাড়ীয়া খাঁনহাট ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোহাম্মদ সাইফু উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ আবুল বশর, চন্দনাইশ উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার মোহাম্মদ নাজিম উদ্দিন।

খেলায় দুই শক্তিশালী দল আনোয়ারা ফুটবল একাডেমি বনাম বরমা ফুটবল একাডেমি অংশ গ্রহন করেন। খেলায় ৭-২ গোলে আনোয়ারা ফুটবল একাডেমি জয়লাভ করে। ম্যান অফ দা ম্যাচ অর্জন করেন আনোয়ারা ফুটবল একাডেমির খেলোয়ার মো.মামুন। এসময় প্রধান অতিথি বলেন শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ ক্রীড়া অঙ্গনের ইতিহাসে একটি যুগান্তকারী সংযোজন। এ খেলার মধ্যদিয়ে উপজেলা পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ হবে। ধাপে ধাপে জাতীয় পর্যায়েও খেলার সুযোগ থাকবে এইসব প্রতিভাবান খেলোয়ারদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃত্বে আলমগীর নূরের সমর্থন কামনা

হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও নন্দন ফার্মার...

মিরসরাইয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান...

যুদ্ধপরিস্থিতিতেও সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক যুদ্ধপরিস্থির মধ্যেও আমরা সবকিছু...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

​কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে...

আরও পড়ুন

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...

মিরসরাইয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামি তোফাজ্জল হোসেনসহ তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার দুপুরে ফেনীর মহিপাল...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

​কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।আজ বৃহস্পতিবার সকালে উপজেলার...

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬ইং) দুপুর...