৭ ই মার্চ বিকাল ৩ টার সময় চকরিয়া থানা রাস্তার মাথা সিস্টেম কমপ্লেক্সে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে ৭ই মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভা চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে এবং চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় বক্তব্য রাখেন যথাক্রমে কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন কমর উদ্দিন আহমেদ,মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও মানিকপুর-সুরাজ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত উসমান, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন ও চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বদরখালী ইউপি চেয়ারম্যান নুর হোছাইন আরিফ, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, চিরিংগা ইউপি চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, হারবাং ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক শিকদার, শাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, পূর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না,লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান আরংগজেব বুলেট ও কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল প্রমুখ। উক্ত জনসভা জনসমুদ্রে রুপ নেয়।
চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বলেন “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির উদ্দেশ্য ভাষণ দিয়েছিলেন।
সে ভাষণে বাংলাদেশের জণগণ উজ্জীবিত হয়ে স্বাধীনতার আন্দোলনে ঝাপিয়ে পড়ে।দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশের জণগণ বাংলাদেশকে স্বাধীন করে ও বাংলাদেশকে পাক-হানাদার বাহিনী থেকে মুক্ত করে।ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি বিশ্বের ইতিহাসে স্বর্ণ অক্ষরে অন্তর্ভুক্ত আছে।
সাংসদ জাফর আলম আরো বলেন, আজ চকরিয়া-পেকুয়া আসনের আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমাদের ঐক্যবদ্ধ রাজনীতিকে কেউ হার মানাতে পারবে না। তিনি উক্ত জনসভা জনসমুদ্রে রুপ নেওয়ায় সকলকে ধন্যবাদ জানাই।
