মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বান্দরবানে হাতির আক্রমণে তামাক শ্রমিকের মৃত্যু

মোঃজুয়েল হোসাইন, বান্দরবান

বান্দরবানে লামা উপজেলায় অবৈধভাবে গাছ টানার হাতির আক্রমণে এক তামাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম আনিসুর রহমান (৩০)।

শুক্রবার বিকেলে লামার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি পানিস্যাঝিরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আনিসুর রহমান রংপুর জেলার পীরগাছা থানার কসাইতেরি গ্রামের বাসিন্দা মগত মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়,কিছু অসাধু কাঠ ব্যবসায়ীরা সিলেট থেকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পানিস্যাঝিরিতে বেশ কয়েকটি হাতি এনে বড় আকারের গাছ টানার কাজে ব্যবহার করে আসছে। প্রতিদিনের মত গাছ টানার কাজ শেষে শুক্রবার বিকাল ৪টার দিকে হাতিগুলো ছেড়ে দেয় কাঠ ব্যবসায়ীরা। এক পর্যায়ে হাতিগুলো খাবারের সন্ধানে সাবেক মেম্বার ওমর ফারুকের খামার বাড়িতে আক্রমণ চালায়। এ সময় খামার বাড়িতে থাকা শ্রমিক আনিসুর রহমান ঘটনাস্থলে মারা যান।

খামারের মালিক ওমর ফারুক জানায়, জনৈক মালেক কোম্পানী ও চুমপুং হেডম্যান পাড়ার মাংপা মুরুংয়ের গাছ টানার কাজে ব্যবহৃত ৮-১০টি হাতি খামার বাড়িতে আক্রমণ চালালে শ্রমিক আনিসুর রহমান মারা যায়। বর্তমানে হাতিগুলো খামার বাড়িটি ঘিরে রেখেছে বলেও জানান তিনি।

এই ব্যাপারে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়!

এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, হাতিগুলো তাড়ানোর জন্য বন বিভাগের লোকজন কাজ করেন! তাছাড়া হাতিরগুলো পালিত হয়ে থাকলে অভিযুক্ত কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থায় করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....