রবিবার, ২৮ জুন ২০২৬

৬ মাস ধরে নিখোঁজ বালকের সন্ধান চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকা থেকে ১৪ বছরের এক বালক নিখোঁজের ঘটনা ঘটেছে। গত ৬ মাস যাবত নিখোঁজ মেহেদেী হাসানের কোন সন্ধান মিলেনি। এ অভিযোগে নিখোঁজের মা ইয়াসমিন আক্তার বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি নিঁখোজ ডায়েরি (জিডি) করেছেন। ৩০ আগস্ট করা উক্ত জিডি নং-১২৬৪।

জিডি সূত্রে জানা যায়, গত বছরের ২৮ আগস্ট দিবাগত রাত সাড়ে ১১টায় ছেলেটি ওশান সিকিউরিটি কোম্পানি হতে কাজ শেষে কাটগড় ফেরার পথে নিঁখোজ হন। এ সময় তাঁর পরনে ছিল পুল প্যান্ট ও কালো হাফ শার্ট। ছেলেটির গায়ের রঙ ছিলো ফর্সা। মুখমন্ডল গোলাকার। উচ্চতা অনুমান ৪ ফুট।

এখনো অবধি ছেলেটির কোন সন্ধান পাওয়া যায় নি। এ বিষয়ে পতেঙ্গা থানার এসআই মোঃ নাছির উদ্দিন ছেলেটির সন্ধান চেয়েছেন। নিখোঁজ ছেলের বাবা মোহাম্মদ ফারুক বলেন, ‘নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এলাকায় মাইকিং করাও হয়েছে। থানায় জিডি করা হয়েছে। কিন্তু সন্ধান পাইনি।’

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

আরও পড়ুন

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় আরও...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...