সোমবার, ২৭ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

ফারুক হোসেন, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় চলতি মৌসুমে ভুট্টার রেকর্ড পরিমাণ চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন এখানকার কৃষকরা। এবার বাম্পার ফলন হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় ভালো ফলন হবে।

আরো পড়ুন: বঙ্গবন্ধু কৃষি পদক পেল ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মাটিরাঙ্গা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, এবারে চলতি মৌসুমে ৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে ফলনের (উৎপাদন) পরিমাণ ধরা হয়েছে ৪০০ মেট্রিক টন। প্রতি হেক্টরে গড় ফলন পাওয়ার সম্ভাবনা প্রায় ১০ মেট্রিক টন। এ ছাড়াও এবার প্যাসিফিক-১১ ও পাইওনিয়ার-৯২ জাতের ভুট্টার ফলন ভালো হওয়ায় সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, গত বছরের পরিসংখ্যান থেকে জানা যায়, মাটিরাঙ্গায় ৪০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছিল। এতে ফলনের (উৎপাদন) পরিমাণ হয়েছিল ৩৪০ মেট্রিক টন। প্রতি হেক্টরে গড় ফলন পাওয়া যায় প্রায় ৮.৫ মেট্রিক টন। গত বছরের তুলনায় এবারে উৎপাদন ৬০ মেট্রিক টন বেশি ধরা হয়েছে। মাটিরাঙ্গা উপজেলার সদর, বেলছড়ি ও গোমতী ইউনিয়নে ভুট্টার সবচেয়ে বেশি আবাদ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ হতে ২৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রতি হেক্টর জমিতে উৎপাদন খরচ ২ লাখ ৫০ হাজার টাকা ও বিক্রয় মূল্য ৪ লাখ টাকা ধরা হয়েছে। লাভ ধরা হয়েছে হেক্টর প্রতি ১ লাখ ৫০ হাজার টাকা।

গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকার চাষী মো. শহিদুল ইসলাম বলেন, প্রতি বছর ধানের দর পতনের কারণে কৃষকদের লোকশান গুনতে হচ্ছে। তাই ভুট্টা অল্প খরচে লাভজনক হওয়ায়, বিকল্প হিসেবে অন্য ফসলের পাশাপাশি ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছেন তিনি।

গড়গড়িয়া গ্রামের বেলাল হোসেন বলেন, চলতি মৌসুমে কৃষি অফিসের পরামর্শে উন্নত জাতের ভুট্টা চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন আশা করছেন তিনি। বাজারে এখন প্রতি মণ ভুট্টা ৬৮০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। বীজ ও সার কৃষি অফিস থেকে দিচ্ছে।

উপজেলার সদর ইউনিয়নের ধলিয়া এলাকার নগেন্দ্র ত্রিপুরা বলেন, গত বছর একবিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলাম। এবার দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। ভুট্টা চাষে সার কম লাগে। এছাড়া, সেচ, কীটনাশক ও নিড়ানি লাগে না। কিছুদিন পরে ভুট্টা সংগ্রহ ও বিক্রয় শুরু হবে।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত জানান, কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা অধিক ফলনশীল পুষ্টি সমৃদ্ধ দানাদার জাতীয় ভুট্টা চাষ করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ হতে ২৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। এছাড়াও ভুট্টার রোগবালাই দমনে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা চাষিদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় ভালো ফলন হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...