সোমবার, ৩ আগস্ট ২০২৬

মুক্তিযোদ্ধা দিবস পালনে অগ্রগতি না থাকায় সংসদীয় কমিটির ক্ষোভ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

 

 

আজ বুধবার (২ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় কমিটির সদস্যরা এ অসন্তোষ প্রকাশ করেন।

 

কমিটি সূত্রে জানা যায়, সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বৈঠকে প্রতিবছর ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালন করার প্রস্তাব দেওয়া হয়।

 

ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় কমিটির প্রস্তাবে একমত পোষণ করে। সেসময় মন্ত্রণালয় জানায়, এ প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে, কিন্তু সংসদীয় কমিটির আজকের বৈঠকে ওই সুপারিশের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয় সূত্রে জানায়, ‘এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি’।

 

বৈঠক শেষে কমিটির সভাপতি শাহাজান খান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে ১ ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালনের জন্য অনেক আগে সুপারিশ করেছিলাম। অথচ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মন্ত্রণালয় এ বিষয়ে কোনো কিছুই জানাতে পারেনি।

 

বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে কমিটির সভাপতি শাহাজান খান আরো বলেন, প্রকৃতপক্ষে মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কোন কাজই করেনি।

 

রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদেরকে দেয়া সুবিধা সংক্রান্ত বুকলেট প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা নিয়ে একটা বুকলেট করে বিতরণের জন্য বলেছিলাম। এ বিষয়েও মন্ত্রণালয় বলেছে, কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু এটাতো কঠিন কোনো কাজ নয়।’

 

কমিটির সভাপতি শাহাজান খানের সভাপতিত্বে বৈঠকে আরো অংশ গ্রহণ করেন, কমিটির সদস্য রাজিউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম (বীর উত্তম) এবং ওয়ারেসাত হোসেন বেলাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...