সোমবার, ৩ আগস্ট ২০২৬

থানছিতে র‌্যাবের অভিযানে আফিমসহ আটক ২

মো.শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান জেলার থানচি উপজেলায় বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানে আফিমসহ ২ জনকে আটক করা হয়েছ।

২৭ শে ফেব্রুয়ারী রাত ১০টার দিকে উপজেলার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লামা উপজেলার চিংকুম পাড়ার রিংচুং ম্রো’র ছেলে কাইং প্রো ম্রো (২৩) ও থানচি উপজেলার আমই পাড়ার কাসু ম্রো’র ছেলে দংওয়াই ম্রো (২৪)।

র‌্যাব জানায়, তিন্দু থেকে আফিমসহ দুই মাদক চোরাকারবারী থানচি বাজার এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৭ এর সহকারী সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসেন নেতৃত্বের থানচি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাসি চালালে তাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো ১ কেজি ৮শ গ্রাম নিষিদ্ধ মাদক আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, ১ কেজি ৮শ গ্রাম আফিমসহ দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই র‍্যাব-৭ এর সদস্যরা আটককৃতদের থানায় হস্তান্তর করছে। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...