রবিবার, ১৬ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের জন্য সরকার মাসিক ১৫০ টাকা ভাতার ব্যবস্থা করেছে: আ জ ম নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতে বৃত্তি,উপবৃত্তি,গরীব মেধাবী কোটাসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।

আগে মেধা থাকা সত্তেও গরীবের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেত না। আর এখন প্রতিভাবান, মেধাবীদেরকে আটকিয়ে রাখার সুযোগ নেই। গরীব মেধাবী শিক্ষার্থীরা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগে কোটার সুবিধা নিয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছে।

উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা পরিবার সমাজ এবং রাষ্ট্রের সম্পদে পরিণত হয়ে উঠছে। তাদের জীবনমান যাচ্ছে পাল্টে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরককার দেশের সকল শিক্ষার্থীদের জন্য ১৫০ টাকা ভাতারও ব্যবস্থা করেছেন।

একসময় গরীব ছেলেমেয়েদেরকে কখনো আধপেটা খেয়ে, কখনোবা খালি পেটেই স্কুলে যেতে হয়েছে। সরকারের এই ভাতা প্রবর্তনের ফলে সেই অবস্থা আর নেই। এখন আর শুকনো মুখে তাদেরকে স্কুলে সময় কাটাতে হয় না।

সামাজিক সংগঠন সেইভ দ্য হাঙ্গার পিপলস (এসএইচপি)”র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৭ ফেব্রুয়ারি রবিবার দুপুরে থিয়েটার ইন্সটিটিউট হলে আজ চলন প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার ও অসচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সেইভ দ্য হাঙ্গার পিপলস’র চেয়ারম্যান রোকসানা পারভীন রুবার সভাপতিত্ব ও আওয়ামী লীগ নেতা ডা: সজিব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সেইভ দ্য হাঙ্গার পিপলস’র প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ সোহেল হক, মহানগর আওয়ামীলীগ নেতা বিজয় কৃষ্ণ দাশ, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি মোঃ আব্দুল নুর, ইন্ডাস্ট্রিয়াল বাংলদেশ কাউন্সিল আইবিসি চট্টগ্রাম অঞ্চল, সভাপতি শেখ আব্দুল মান্নান, দৈনিক দেশবার্তা সম্পাদক লায়ন আবু ছালেহ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুদ্দিন আহম্মদ, মোঃ সোহেল ইসলাম নুর ইসলাম , মোঃ মাকসুদুর রহমান মাকসুদ, মোঃ মুরাদ হোসেন, মোঃ মোরশেদ আলম, মোঃ নেজাম উদ্দীন চৌধুরী, জাহেদ উল্লাহ, রাশেদুল হাসান, হাবিবুর রহমান, মোঃ মনির হোসেন মনিক, মোঃ দিদারুল আলম সাগর, রুমকি দাশ জাহানারা বেগম জানু, রুপন দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...