মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাবিনার পাশে প্রধানমন্ত্রী মোদি

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় নায়িকা রাবিনা ট্যান্ডন। গত ১১ ফেব্রুয়ারি তার বাবা রবি ট্যান্ডন না ফেরার দেশে চলে গেছেন। বিষয়টি নায়িকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেন।

খবরটি জানার পর বলিউডের খ্যাতনামা সব অভিনয়শিল্পীরা রাবিনাকে সান্তনা জানিয়েছেন। তবে তার বাবার মৃত্যুতে সব বড় সান্তনার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবরে আবেগাপ্লুত হয়ে পড়েন রাবিনা।

মোদীর পাঠানো চিঠিতে তিনি লেখেন, ‘ভারতীয় সিনেমাকে বিশ্বের নানা প্রান্তে মেলে ধরেছেন রবি ট্যান্ডন। সিনেমা তৈরির খুঁটিনাটিও বিষয় গুলোও তার বেশ ভালো আয়ত্তে ছিল। তার মৃত্যুতে সাংস্কৃতিক জগতের এক অপূর্ণ ক্ষতি হলো। যা পূরণ হবার মতো নয়। আমি এ সময় তার মেয়ে রাবিনা ও তার পরিবারের পাশে আছি।’

প্রধানমন্ত্রী মোদীর দেওয়া এই চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, আমার বাবার মৃত্যুর পর নিয়ে কথাগুলি বলার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদীজী। বিভিন্ন কাজের উদাহরণ ছিলেন আমার বাবা।

প্রসঙ্গত, অভিনেত্রী রাবিনার বাবা রবি ট্যান্ডন বলিউডে বেশ জনপ্রিয় একজন নির্মাতা ছিলেন। তার নির্মাণে অনেক জনপ্রিয় সিনেমা দর্শক দেখতে পেরেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-‘খেল খেল মে’, ‘অনোখি’, ‘মজবুর’, ‘খুদ-দার’, ‘জিন্দেগি’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...