বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পুতিনের প্রস্তাব মেনে নিয়েছেন জেলেনস্কি: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রস্তাব মেনে নিয়ে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাজি হয়েছেন বলে দাবি রাশিয়ার।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রুশ বার্তা সংস্থা টাসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

টাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সার্জেই নিকিফোরভ ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছি, এই অভিযোগ প্রত্যাখ্যান করছি।

ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং রয়েছে। এটিই আমাদের স্থায়ী অবস্থান। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি।

নিকিফোরভের উদ্ধৃতি দাবি করে টাস আরও জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন সমঝোতার জন্য আলোচনার সময় ও স্থান নির্ধারণের প্রক্রিয়া চলছে। যত শিগগির আলোচনা শুরু হবে, জনজীবন তত দ্রুত স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে।

এর আগে রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছিলেন, পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত।

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে পুতিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

এরপর বাধ্য হয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর দ্বারস্থ হতে হয় ইউক্রেনীয় নেতারা। তাদের অনুরোধেই শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পুতিনকে ফোন করেন মাখোঁ।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয় নেতারাই তাকে রাশিয়ার সঙ্গে কথা বলতে অনুরোধ জানিয়েছেন। কারণ, জেলেনস্কি কয়েকবার পুতিনের কাছে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলার জন্য তাঁকে (পুতিন) অনুরোধ জানাতেও ফোনটি করেছিলাম।

অবশ্য ইউক্রেন বরাবরই বলে আসছে, তারা সব সময় আলোচনার জন্য প্রস্তুত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...