সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাটহাজারীর পুন্ডরীক ধাম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মেখল ইউনিয়নে শ্রী শ্রী পুন্ডরীক ধাম পরিদর্শন করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

শুক্রবার বেলা ১২টার দিকে তিনি মন্দিরে প্রবেশ করেন। এ সময় ইসকন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক ও পু-রীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান। ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন পুন্ডরীক ধামে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা দেন এবং আরতি করেন। পরে পুণ্ডরীক ধামে অবস্থিত কার্তয়নী মন্দির, পুন্ডরীক বিদ্যানিধি মন্দির, শ্রীল প্রভুপাদের মন্দির, রাধাকুন্ড, গিরি গোবর্ধন মন্দির পরিদর্শন করেন।

এছাড়া পুণ্ডরীক ধামের অনাথ আশ্রমের শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি। একইসাথে লাইব্রেরি ভবন, প্রসাদালয়, গোশালাসহ পুরো মন্দির এলাকা ঘুরে ঘুরে দেখেন। মন্দির ও তার আশেপাশের মনোরম পরিবেশ দেখে অভিভূত হন ভারতীয় সহকারী হাইকমিশনার এবং ইসকনের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ তারননিত্যানন্দ দাস ব্রহ্মচারী, সাংবাদিক বিপ্লব পার্থ, হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা সজীব চক্রবর্তী, প্রকৌশলী সুধীর রঞ্জন দাস, সাংবাদিক রবিন পালসহ অন্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...