রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সৌন্দর্যবর্ধনের চুক্তি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে চসিক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থায়ী কমিটির পর্যালোচনা সভায় নগরীর সৌন্দর্যবর্ধনের ব্যাপারে যে অসঙ্গতি ও অনিয়ম হযেছে তা দূরীকরণে চুক্তি পূর্ণমূল্যায়নে করণীয় সকল পদক্ষেপ গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে স্থায়ী কমিটি কর্তৃক গৃহিত সিদ্ধান্ত নিয়ে সাধারণ সভা পূর্ববর্তী পর্যালোচনা সভায় বিষয়ে আলোকপাত করা হয়। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও সচিব খালেদ মাহমুদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, আব্দুস সালাম মাসুম, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর প্রমুখ।

সভায় বলা হয় নগরীর যানজট নিরসনে সড়কগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এজন্য শহরের বিভিন্ন স্থানে মাল্টি স্টোরিড পার্কিং লট স্থাপনের বিষয়ে গুরুতারোপ করা হয়। সৌন্দর্যবর্ধনের নামে যারা চুক্তি লঙ্ঘন করে বিলবোর্ড, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেসব কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ প্রদান সত্ত্বেও আশানুরূপ কর আদায় করতে পারে নাই তাদের পুনরায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃক অধিগ্রহণকৃত লালদিয়ার চরের বকেয়া গৃহ কর আদায়ে জরুরি পদক্ষেপ নিতে হবে। কর আদায় ও ট্রেড লাইসেন্স এর তালিকা ওয়ার্ড ওয়ারী কাউন্সিলরদের পাঠাতে হবে এবং তা ই রেভিনিউ সিস্টেম সফটওয়্যারে সন্নিবেশিত করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...