চট্টগ্রামের কাট্টলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে দিপু নামের এক তরুণকে আসামি করে মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে কাট্টলী বট গাছতল এলাকায় ওই কিশোরী একটি সামাজিক অনুষ্ঠানে গেলে সেখানে একা পেয়ে অভিযুক্ত দিপু তাঁকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই কিশোরী বাসায় এসে বিষয়টি পরিবারকে জানায়।
এ ঘটনায় কিশোরীর মা আজ দুপুরে পাহাড়তলী থানায় অভিযুক্ত দিপুকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
চট্টগ্রাম নিউজ / এম এম
