বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

অনেক আত্মত্যাগ ও শহীদের মাধ্যমে আমরা দেশটি পেয়েছি: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, মুক্তিযুদ্ধ করেনি এরকম অনেক মানুষ এখন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। কাগজপত্র কিছু নাই-নাথিং। মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার চেস্টা ঠিক নয়। আমি তাদের বলি আমি ১ মাস ট্রেনিং নিয়েছি। ভাতার জন্য দরখাস্ত করতে হয়নি। তালিকায় নাম তোলার জন্য দরখাস্ত করতে হয়নি। আপনাদের নাম নেই কেন? ভারতে যারা ট্রেনিং নিয়েছেন ওই ক্যাম্পে তাদের সবার নাম রয়েছে। শত শত লোক এখনো মুক্তিযোদ্ধা হতে চাইছেন।

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আরো বলেন, ৯ মাসের মুক্তিযুদ্ধ যেমন আনন্দের ও গৌরবের। তেমনি বেদনারও। অনেক আত্মত্যাগ ও শহীদের মাধ্যমে আমরা দেশটি পেয়েছি। যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো তাহলে কোন দিনও এ দেশ পাকিস্তানের কবল থেকে মুক্ত হতো না। ৭ মার্চের ভাষণ না দিলে মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধের সময় আমি অনেকবার গুলির মুখে পড়েছি। কিন্তু আল্লাহর রহমতে বেঁচে আছি। আমার বাঁচার কথা ছিল না। সাংবাদিক আহমেদ কুতুব মুক্তিযুদ্ধ নিয়ে যে বই লিখেছেন তাতে অনেক অজানা ইতিহাস উঠে এসেছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার এ উদ্যোগকে স্বাগত জানাই। তার মতো আরো অনেকে বই লিখলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা যাবে না। আমিও মুক্তিযুদ্ধের উপর বই লিখছি। তাতে মুক্তিযুদ্ধের সর্ম্পূণ ইতিহাস আপনারা জানতে পাবেন বলে আশা করি।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সাংবাদিক-গবেষক আহমেদ কুতুব এর ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড-এর ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরোয়ার কামাল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড-এর ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ। সূচনা বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি। অনুভূতি ব্যক্ত করবেন সাংবাদিক-গবেষক ও মুক্তিযোদ্ধার সন্তান আহমেদ কুতুব।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও গবেষক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন রেজা, সহ-সভাপতি স ম ইব্রাহীম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, দৈনিক সমকালের ব্যুরো প্রধান সরোয়ার সুমন, ন্যাপ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নিবাহী সদস্য আজহার মাহমুদ, সাবেক নিবাহী সদস্য মোহাম্মদ ফারুক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা কমিরি কার্যকরী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মায়মুন উদ্দিন মাহমুদ প্রমুখ।

সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের উন্নয়নে ও কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। প্রেস ক্লাবের সম্মৃদ্ধি হউক এটা আমরা চাই। ক্লাব সভাপতি আলী আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কী কী প্রয়োজন তা আমাকে জানাবেন। আমি বললে প্রধানমন্ত্যী নিশ্চয় বিষয়টি দেখবেন বলে জানান সাবেক মন্ত্রী।

প্রধান আলোচক আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন। দেশের প্রথম কোন প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ম্যুারাল উদ্বোধন করা হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবে। মুক্তিযুদ্ধের বই প্রকাশের ক্ষেত্রে যেকোন ধরণের আর্থিক সহযোগিতা করার ঘোষণা দেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...