মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

উখিয়ায় ৬ কো‌টি টাকা ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে প্রায় ৬ কো‌টি টাকা মূ‌ল্যের ১লাখ ৬৯ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি)দিবাগত রাতে বালুখালী ১০ নং ক্যাম্পের জি/১৬ ব্লক থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

ইয়াবার চালান উদ্ধারসহ রোহিঙ্গা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৮এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে বালুখালী পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন তত্বাবধানে সঙ্গীয় ফোর্সরা ক্যাম্প-১০ এর জি-১৬ ব্লকের রোহিঙ্গা মীর আহমদের বসতঘরে অভিযান পরিচালনা করে তার ছেলে সাদেক হোসেন(২৫) কে ১ লাখ ৬৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।যার ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি ৭ লক্ষ টাকা বলে ৮ এপিবিএন পুলিশ জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,গ্রেফতার সাদেক এর বসতঘরে বিশাল ইয়াবার চালান মজুদ আছে এরকম আগাম তথ্য ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় সাদা পোষাকে অবস্থান নিয়ে রাত দেড়টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে।...

সাতকানিয়ায় চা দোকানিকে হত্যার ঘটনায় মামলা; গ্রেপ্তার ২

সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে এক চা দোকানীকে ইয়াবাসহ...

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের এলাকায় বাস ও...

বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী নোহা খাদে, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট নোহা গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই...

শ্বশুর বাড়িযাওয়ার পথে রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার...

আরও পড়ুন

বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী নোহা খাদে, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট নোহা গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর...

দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ শুরু করেছে বাংলাদেশ দল।আজ সোমবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

দীর্ঘদিনের চর্চা ও প্রথা ভেঙে এবার জাতীয় সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে।রোববার...