রবিবার, ৯ আগস্ট ২০২৬

ফেলে যাওয়া সেই নবজাতক দত্তক নিতে আগ্রহী শতাধিক মানবিক মানুষ

রিয়াদ হোসেন: আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার রাতে ফেলে যাওয়া নবজাতক কন্যা শিশুটিকে দত্তক পেতে আগ্রহ প্রকাশ করেছেন দেড় শতাধিক মানবিক মানুষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতে বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার এক নারী হাসপাতালে মেয়েসন্তানের জন্ম দেন। কয়েক ঘণ্টা পর নবজাতকের মা এবং সঙ্গে আসা দুজন নারী নবজাতককে ফেলে চলে যান।

বিষয়টি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদকে জানানো হলে নবজাতককে নিয়ে যান তাঁর কার্যালয়ে । নবজাতককে কোলে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবিটি মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে। পরে নবজাতককে রাখতে দেওয়া হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীর কাছে ।
সোমবার রাতে নাম পরিচয়হীন সেই নবজাতককে দেখতে গেলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মঙ্গলবার সারা দিন ইউএনওর কার্যালয়ে সশরীর হাজির হয়ে এবং অনেকে মুঠোফোনে যোগাযোগ করে নবজাতককে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, আজ দুপুর পর্যন্ত দুই শতাধিক মানুষ নবজাতককে দত্তক নিতে যোগাযোগ করেছেন। নবজাতককে হাসপাতালের এক কর্মীর কাছে রাখা হয়েছে। সে সুস্থ আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...