মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

২৭ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমানের নতুন সিনেমা

এবার ২৭ বছরের ছোট মেয়ের সঙ্গে প্রেমে মজেছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে তিনি এই সম্পর্ক গড়ে তুলেছেন।

তবে সেটা বাস্তবে নয়, আগামী ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কাভি ঈদ, কাভি দিওয়ালি’ সিনেমা। এ সিনেমায় ২৭ বছরের ছোট পূজা হেগড়ের সঙ্গে তার প্রেম জমে উঠবে। চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ বিষয়টি জানান।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ‘কাভি ইদ, কাভি দিওয়ালি’ সিনেমার পরিচালক ফরহাদ সামজি এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে সালমান খানের রোমান্সের খবরে ভক্তরা উচ্ছ্বসিত।

এর আগে অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে রোমান্স করলেও পূজার সঙ্গে এবারই প্রথম জুটিবদ্ধ হচ্ছেন বলিউড সালমান খান।

এ বিষয়ে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, এ সিনেমার মাধ্যমে বলিউডে একটি ফ্রেশ জুটি আসতে চলেছে। বাছাইয়ের সময় সালমানের নায়িকা হিসেবে পূজাকে সেরা মনে হয়েছে। ‘কভি ইদ, কভি দিওয়ালি’ সিনেমায় সম্পূর্ণ নতুনভাবে দেখা যাবে ভাইজানকে। অন্যদিকে পূজাকে ছোট শহরের মেয়ে হিসেবে উপস্থাপন করা হবে।

‘কভি ইদ, কভি দিওয়ালি’ সিনেমার সহকারী প্রযোজক সালমান খান, সোহেল খান ও অতুল অগ্নিহোত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...