রবিবার, ২ আগস্ট ২০২৬

রামুতে ৮০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ৪ জন আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে ৮০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের বীরচন্দ্র নগরের মমতাজের ছেলে মোঃ ওয়াসিম আকরাম (৩০), একই ওয়ার্ডের মৃত নাজমুল হাসানের ছেলে মোঃ নাইম হাসান (২০), একই উপজেলার গোলপাশা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ অহিদ মিয়া (২৮) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার রায়শ্রী ইউনিয়ন ২নং ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ কামরুল ইসলাম ড্রাইভার (৪০)।

তিনি জানান, র‌্যাব গোপন সূত্রে জানতে পারে কুমিল্লা থেকে একটি বড় মাদকের চালান প্রাইভেট কার যোগে কক্সবাজার আসছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস দল রামু নাহার পেট্রোল পাম্পের চেকপোস্ট স্থাপন করে একটি প্রাইভেট কার থেকে স্বাক্ষীদের সম্মুখে ৮০ কেজি গাজা, ৯৫ বোতল ফেনসিডিল সহ চারজনকে আটক করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...