বুধবার, ৫ আগস্ট ২০২৬

ওমিক্রনের উপধরন পাওয়া গেছে ৫৭ দেশে: ডব্লিউএইচও

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের উপধরন বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিছু গবেষণা ইঙ্গিত দিয়েছে, উপধরনটি ওমিক্রনের মূল ধরন থেকে আরও বেশি সংক্রামক।

মঙ্গলবার (১ জানুয়ারি) ডব্লিউএইচও এ তথ্য জানায়।

১০ সপ্তাহ আগে আফ্রিকার দক্ষিণাঞ্চলে শনাক্ত হওয়ার পর ওমিক্রন বিশ্বব্যাপী করোনাভাইরাসের সবচেয়ে প্রভাবশালী ধরনে পরিণত হয়েছে।

সাপ্তাহিক মহামারি সংক্রান্ত আপডেটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত মাসে করোনা আক্রান্তদের নমুনার ৯৩ শতাংশে ধরনটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ওমিক্রনের উপধরন বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩ রয়েছে।

সংস্থাটি জানায়, জিআইএসএআইডি গ্লোবাল সায়েন্স ইনিশিয়েটিভে হালনাগাদ করা ওমিক্রনের উপধরনগুলোর মধ্যে ৯৬ শতাংশই বিএ.১ ও বিএ.১.১।

জিআইএসএআইডিতে ৫৭ দেশের জমা দেওয়া জিনোম সিকোয়েন্সে বিএ.২ ধরনটি পাওয়া গেছে। কিছু দেশে এই উপধরনটি ওমিক্রনের সব উপধরনের মধ্যে অর্ধেকের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, উপধরনগুলোর মধ্যে পার্থক্য খুব কমই জানা গেছে। এগুলোর বৈশিষ্ট্য ও সংক্রমণ ক্ষমতা নিয়ে আরও গবেষণা করার আহ্বান জানায় সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...