বুধবার, ৫ আগস্ট ২০২৬

মানবিক উষ্ণতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান – আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা রকমারি শীত বস্ত্র পরিধান করি। কিন্তু আমাদের পাশে বসবাসরত অনেক মানুষের শীতের তেমন কোনো কাপড় নেই।

কোনো উপায় না থাকায় শীতের তীব্রতাকে মেনে নিয়েই তারা দিন কাটাচ্ছে। যারা সামর্থবান রয়েছেন তাদের প্রতি অনুরোধ শীতার্তদের পাশে দাঁড়ান

রোববার (৩০ জানুয়ারি) বিকেলে শাহ আমানত সেতু সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আ.লীগের অঙ্গ সংগঠনগুলো উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের পাশে জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এখনই সময়। আসুন আমরা মানুষের কথা ভাবি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই।

একটি কাপড়, একটি কম্বল দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াই। নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করা মহৎ ও পুণ্যময় কাজ।

বক্সিরহাট ওয়ার্ড গ ইউনিট আওয়ামী লীগের নেতা এইচ এম সেলিম উদ্দিন সেকুর সভাপতিত্ব ও ওয়ার্ড যুবলীগের সদস্য মহিউদ্দিন তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী, নগর আওয়ামী লীগের কার্য নির্বাহি সদস্য বেলাল আহমদ, লায়ন আলী আশরাফ আজগরী, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী মনি, চাক্তাই আড়তদার সমিতির নেতা আসাদুর রহমান বাবু, বক্সিরহাট ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শওকত আকবর, আওয়ামী লীগ নেতা আলমগীর বাদশা, মহানগর যুবলীগের সংগঠক তানজীরুল হক চৌধুরী, দিদারুল আলম, মহানগর ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ চৌধুরী, ওয়ার্ড যুবলীগ নেতা আজম খান রাশেদ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো আবদুল মুকিত, বাকলিয়া থানা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক মো মামুন, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মো সাদিব, সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা মো মাঈনুদ্দিন, বেসরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগ নেতা মো আবীর, মো সোহেল, সাইফুল আলম সোহেল, ইফতেখার উদ্দিন সুজন, প্রান্ত রায়, শ্রমিকলীগ নেতা রবিউল আলম আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

এইসময় ৪০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...