রবিবার, ১৬ আগস্ট ২০২৬

গণমাধ্যম কোন পক্ষের নয়, হবে গণমানুষের কণ্ঠস্বর

“গণমাধ্যমে সমাজের আয়না। দেশ যত উন্নত হচ্ছে, গণমাধ্যমও তত এগিয়ে যাচ্ছে। এক সময় আজকের খবর পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো আগামীকালের জন্য। কিন্তু এখন মুহুর্তের খবর পাওয়া যাচ্ছে মুহুর্তেই। ফলে জনজীবনে এই মাধ্যমটির চাহিদাও বেড়েছে। এই সময়ে এসে স্বনামধন্য সব দৈনিক পত্রিকায় অনলাইন সংস্করণে নজর দিয়েছেন। তবে কিছু কিছু অনলাইন সংবাদ মাধ্যমের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে সবগুলোকে তাার দায় নিতে হচ্ছে। নগর নিউজ এক বছরে পাঠকের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। আগামীতেও নগর নিউজ তাদের স্বতন্ত্র ধারা অব্যাহত রাখতে। কোন পক্ষের হয়ে নয়, গনমানুষের কণ্ঠস্বর হবে নগর নিউজ”।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সাপ্তাহিক নগর নিউজ ও অনলাইন নিউজ পোর্টাল নগর নিউজ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বর্ণাঢ্য অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

নগর নিউজ’র সম্পাদক সিনিয়র সাংবাদিক এম. নাসিরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষক রাজনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাসুম চৌধুরী।

নগর নিউজের ব্যবস্থাপনা সম্পাদক ইমরান এমি’র সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, তামাকুমÐি লেইন বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রাজনীতিবিদ জাকির হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার কাজী মাহফুজুল হক, দৈনিক আমার সময়ের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সকালের সময়ের ব্যুরো প্রধান এস.এম পিন্টু, ঢাকা টাইমসের ব্যুরো প্রধান হাশেম তালুকদার, নিউজনাউ২৪.কম এর চট্টগ্রাম প্রতিনিধি পার্থ প্রতীম নন্দী, নগর নিউজ’র সহ-সম্পাদক আবদুল আলী, স্টাফ ফটো জার্নালিস্ট সাইদুল আজাদ, বাংলানিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম, মহানগর নিউজের মুজিবুল হক, নগর নিউজের রাঙামাটি জেলা প্রতিনিধি সাইফুল হাসান, মাদারবাড়ি শোভনীয় ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক নুর জাহেদ বাবলু, চট্টগ্রাম মহানগর কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য মো. আজম খান, মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মায়মুন উদ্দীন মামুন, চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি.এম তাওসীফ, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা সাফায়েত মোহাম্মদ তারেক, চকবাজার থানা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম মামুন, হামীম আল আবির, আবদুল হান্নান হিমেল, আকিব, রকিবুল ইসলাম, সুমন, সাফায়েত, তাছিন, জাহিদ, ফয়সাল, ওয়াসিফ, রায়হান, হাসনাত প্রমুখ।

নগর নিউজ সম্পাদক এম. নাসিরুল হক বলেন, চট্টগ্রাম থেকে জনগণের চাহিদা পূরণে কাজ করছে নগর নিউজ। অত্যন্ত স্বল্প সময়ে এটি জনগণের কাছে গ্রহণযোগ্য মিডিয়া হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা এগিয়ে যেতে চাই।আপনাদের সহচার্য এবং সহযোগিতা নিয়ে। বিন্দু থেকে সিন্দুর অপেক্ষায় আমরা। আশা করি এ পথ চলায় আপনারা আমাদের সঙ্গী হয়ে থাকবেন।

অতিথির বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে আমাদের দেশে সংবাদপত্রের কিছু সীমাবদ্ধতা রয়েছে। অনেক সময় সরকারি নিয়ন্ত্রণ কিংবা তথাকথিত গডফাদারের হুমকি, সাংবাদিকদের নিরাপত্তহীনতা ইত্যাদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবার অনেক পত্রিকার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে তা থেকে ব্যতিক্রম নগর নিউজ। নগর নিউজের সংবাদ পরিবেশন অত্যন্ত চমৎকার। নগর নিউজ হয়ে উঠুক শোষিত নিপীড়িত মানুষের মুখপাত্র সেই কামনা করি।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, নগর নিউজ আমার পছন্দের একটি পত্রিকা। এটা এ জন্য নয় যে, নগর নিউজের প্রতি আমার অন্ধ আবেগ ও ভালোবাসা আছে। এর একমাত্র কারণ হচ্ছে, নগর নিউজের সংবাদ পরিবেশনে রয়েছে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে এ পত্রিকা সমসাময়িক ইস্যুর উপর প্রতিবেদন করে।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, ‘সংবাদের সাথে সব সময়’ ¯েøাগানকে সামনে রেখে নগর নিউজ দুই বছরে পা দিয়েছে। আধুনিক পত্রিকা হিসেবে এ পত্রিকার গ্রহণযোগ্যতা রয়েছে সর্বমহলে। আশা করি সৎ. সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নগর নিউজ গুরুত্বপূর্ণ অবদার রাখবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে পথ চলা নগর নিউজ এর। শুরুতে অনলাইন নিউজ পোর্টাল হিসেবে কাজ করলেও মাঝপথে যাত্রা করেছে প্রিন্ট সংস্করণে। অনলাইন ও প্রিন্ট দুই ক্ষেত্রেই তাদের সংবাদ পরিবেশন অত্যন্ত সুন্দর ও পেশাদারিত্ব বজায় রেখেছে। নগর নিউজ অতীতের মতো সামনেও পূর্ণ পেশাদারিত্ব নিয়ে কাজ করবে। গণমাধ্যমে যে অস্থিরতা বিরাজ করছে তা কাটিয়ে উঠবে। নগর নিউজ চট্টগ্রামের মানুষের কথা বলবে আরো বেশি সেই প্রত্যশায়।

অধ্যাপক ড. মাসুম চৌধুরী বলেন, প্রবীণ ও নবীনদের সমন্বয়ে যে পথচলা এই পথচলা হোক আরো দীর্ঘ। নগর নিউজের সংবাদ পরিবেশন, অনলাইনে তাদের কার্যক্রম ও প্রিন্ট এ তাদের ঝকঝকে পেপার হাতে নিয়ে মন জুড়িয়ে যায়। নগর নিউজ আরো বেশি সুন্দর হোক, থাকুক সত্য ও ন্যায়ের সাথে।

অনুষ্ঠানে নগর নিউজকে শুভেচ্ছা জানান চকবাজার থানা ছাত্রলীগ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল, এমইএস কলেজ ছাত্রলীগ, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ, তারুণ্যের প্রতীক, নিউজনাউ২৪.কমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...