সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব। দেশটি পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথমবার ওমরাহ পালন শেষে ১০ দিনের বিরতি দিয়ে দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। আর নতুন এই শর্ত সব বয়সীদের জন্য প্রযোজ্য হবে। খবর দৈনিক সৌদি গেজেটের।

গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, প্রথম ওমরাহ পালনের পর দ্বিতীয়বার কেউ ওমরাহ পালন করতে চাইলে নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে ইটমারানা বা তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্বিতীয় ওমরার জন্য আবেদন করতে পারবেন। তবে প্রথমবার ওমরাহ পালনের ১০ দিন পর দ্বিতীয় ওমরাহ পালন করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নতুন এই নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এর আগে ওমিক্রনের বিস্তার ঠেকাতে সৌদি আরব সরকার মক্কা ও মদিনায় সামাজিক দূরত্বের বিধান আরোপ করে।

৪ জানুয়ারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, মক্কা ও মদিনায় নামাজি এবং উমরাহ্‌ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে।

সব দর্শনার্থীকে মাস্ক পরতে হবে। সৌদি সরকার ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।

করোনা শুরুর পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৮৭৪ জনের বেশি।

গত রোববার সরকার ঘোষণা করেছে, ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড বুস্টারের সনদ দেখাতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...