সোমবার, ৩ আগস্ট ২০২৬

বিদায়ী বছরটি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে চিরস্মরণীয় হয়ে থাকবে: সিটি মেয়র

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিদায়ী বছরটি মহাকালের গর্ভে হারিয়ে গেলেও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের মধ্যদিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিগত বছরটিতে করোনার মতো একটি সর্বগ্রাসী মহামারী থাবা দিলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব ও বিচক্ষণায় ঘুরে দাঁড়িয়েছে এবং আপদকালীন পরিস্থিতি মোকাবেলা এবং জনগণের মাঝে টিকা প্রদান কার্যক্রম সফলভাবে প্রদান করে আমাদের জন্য পরম স্বস্তি এনে দিয়েছে।

তাই নতুন বছরে বাংলাদেশের জন্য যে অপার সম্ভাবনার দোয়ার খোলা আছে তা আমাদের জন্য মহান সৌভাগ্যের বিষয়। এই বছরে নানা ধরণের মানবিক ও প্রাকৃতিক বিপর্যয় ঘটলেও বাংলাদেশের গড় আয় বৃদ্ধি, প্রবাসীদের রেকর্ড পরিমাণ রেমিটেন্স সরবরাহ এবং জাতীয় অর্থনৈতিক তহবিল সমৃদ্ধ থাকায় বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশে স্বীকৃতি লাভ করেছে।

তিনি আজ বিকেলে বঙ্গবন্ধুর মজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনোপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন চকবাজার থানা আওয়ামী লীগের উদ্যোগে মতি টাওয়ার সম্মুখ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালী জাতির স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হলেও পরিপূর্ণ মুক্তি অর্জনের আগেই ’৭৫এর ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি পরিকল্পিতভাবে তাকে স্বপরিবারে হত্যা করে এদেশকে পাকিস্তানী ভাব ধারায় পরিচালিত করেছিল।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে প্রত্যাবর্তন করে আওয়ামী লীগের হাল ধরে দেশকে আজ বর্তমান অবস্থায় উত্তীর্ণ করেছেন এবং বঙ্গবন্ধুর আরদ্য সোনার বাংলা বাস্তবায়নে একের পর এক নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করে চলেছেন।

তিনি আরো বলেন, বছর দু’একের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মহল বিশেষের নানামুখী অপতৎপরতা লক্ষনীয়। যারা কখনো মনে প্রাণে বাংলাদেশ চায়নি এবং স্বাধীনতা ও সার্ভৌমত্বকে স্বীকার করতে চায় না তারা দেশ বিরুধী ষড়যন্ত্রকারী। তাদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।

চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আনছারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর।

আরো বক্তব্য রাখেন, কাজী মোজাম্মেল হক খোকা, ফারুক খালেক চৌধুরী, আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন, নুর মোস্তফা টিনু, কামরুল হাসান, এ.কে.এম আনিছুজ্জামান, মুজিবুর রহমান, মোঃ মহিউদ্দীন, জাহেদুল ইসলাম, জিএম তৌসিফ, মুজিবুর রহমান রাসেল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...