শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে সতীনের হাতে সতীন খুন

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি :

পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় সতীন শাহনাজ বেগম নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে।

এ ঘটনায় অভিযুক্ত আরেক সতীন মোছাম্মৎ সুলতানাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ছলিমপুর কালুশাহ মাজার সংলগ্ন বক্ষব্যাধি হাসপাতাল কলোনির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

মৃত শাহনাজ বেগম ওই এলাকার বসবাসরত মো. আজিমের প্রথম স্ত্রী ও আটক সুলতানা বেগম দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালে একটি স্টাপ কোয়াটারে স্ত্রী শাহনাজ বেগম ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন স্বামী মোঃ আজিম। এরই মধ্যে আজিম তার বড় ছেলেকে নিয়ে তার নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানাধীন একটি বিয়ের অনুষ্ঠানে যান। এসময় তার দ্বিতীয় স্ত্রী সুলতানা বেগম(২০) শাহনাজকে গলাকেটে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুলতানা বেগমকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ।

এ ব্যাপারে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) তৌহিদুল করিম বলেন পারিবারিক বিরোধের জের ধরে এক নারীকে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং নিহত নারীর ছোট সতীনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...