শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

‘মুজিববর্ষ’ বানান ভুলের জন্য ক্ষমা চেয়েছেন আয়োজকরা

সম্প্রতি মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর আয়োজনে বানান ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আয়োজকরা। এ কথা জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি নিয়ে ব্রিফিং করেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

এ সময় শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই ভুলগুলো উদ্দেশ্যপ্রণোদিত নয়, অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি তিন দিন টুঙ্গিপাড়ায় জাতীয় কমিটির আয়োজনে আলোচনা সভা হবে। ১০ জানুয়ারি দুপুর ১২টায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানাবেন। পরে আলোচনা সভায় যোগ দেবেন তিনি। এ ছাড়াও ১১ ও ১২ তারিখ আলোচনাসভা অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমির আয়োজনে ১৩ থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত লোকজ মেলা অনুষ্ঠিত হবে।

এ সময় ‘এমভি অভিযান-১০’ লঞ্চে আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে শেখ ফজলুল করিম সেলিম আরও জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ক্ষণে মর্মান্তিক এই ঘটনা জাতির জন্য হৃদয় বিদারক। প্রধানমন্ত্রী বিদেশে সফরে থেকেও আহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথবাক্য পাঠের মূল মঞ্চের ডায়াসে ‘মুজিববর্ষের’ শপথ লেখার পরিবর্তে ‘মুজিবর্ষের’ লেখা ছিল। এরপরে আয়োজকরা বিষয়টি শুধরে নেন। ওইদিন বিকেল থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে আয়োজক কমিটি জানায়, ডিভাইস ট্রান্সফারের একপর্যায়ে ‘মুজিব বর্ষের’ একটি ‘ব’ অক্ষর অমিট হয়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...