রবিবার, ১০ মে ২০২৬

হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি:

হাটহাজারীতে হাফেজ আব্দুল করিম শাহ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের চারাবটতল এলাকার জাফরাবাদ মু’আজ বিন জাবাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক কক্সবাজার জেলার মহেশখালী থানা এলাকার।

অভিযুক্ত শিক্ষকের সহকর্মী মুরশেদ আলম বলেন, ভিকটিমের মা ঘটনাটি বলার পরপর অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। সে দীর্ঘদিন ধরে এ কাজটি করছে বলে সে জানায়। তবে কেউ এতদিন মুখ না খোলায় তা ধামাচাপা পড়ে।

সংবাদ পেয়ে থানার সেকেন্ড অফিসার মুকিত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ভিকটিমের পরিবারকে মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

ঘটনাটি এলাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলমকে জানানো হলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবেন বলে এলাকা বাসীকে আশ্বস্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

আরও পড়ুন

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং সিএনজিচালিত অটো রিকশা ভাঙচুরের ঘটনা...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...