সোমবার, ৩ আগস্ট ২০২৬

বিএনপি-জামায়াত বাঙালি জাতিসত্তা-বিরোধী: নাছির

নিউজ ডেস্ক:
চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি-জামায়াত বাঙালির জাতিসত্তার স্বাধীন অস্তিত্ব বিরোধী আতঙ্ক। এরা মানব সভ্যতা বিরোধী মধ্যযুগীয় আদিম বর্বর অপশক্তি। এদের ছায়া যেন আমাদের গ্রাস করতে না পারে সে জন্য দলের তৃণমূল স্তরের নেতৃত্বকে সচেতন হতে হবে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে সংগঠনের দারুল ফজল মার্কেটের কার্যালয়ে বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের তিনটি ইউনিটের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, সুযোগ সন্ধানী ও সুবিধা আদায়কারী দলের কেউ যদি নিজের প্রভাব বলয় বিস্তারে এ অপশক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেন তা হলে তাকেও চরম মূল্য দিতে হবে। আমাদের মধ্যে আমরা কাউকে পছন্দ বা অপছন্দ করতে পারি।

তবে এ জন্য কাউকে রাজাকার বলতে পারি না। যদি কেউ রাজাকার হয় সে দলে এতদিন বহাল আছে কেন- এ প্রশ্নের উত্তর খুঁজতে হবে।

তিনি নব নির্বাচিত ইউনিট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, মিছিল, সভা-সমাবেশ ও স্লোগান হবেই এবং এটাই শুধু সাংগঠনিক কর্মকাণ্ড নয়, বড় দায়িত্ব ও কর্তব্য সাধারণ মানুষের সুখে-দুুঃখে তাদের পাশে থাকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের অর্জন ও সফলতাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কমিটিতে কে থাকল বা না থাকল এটা বড় কথায় নয়, যারা নির্বাচিত হয়েছেন তাদের সহযোগিতা করে যারা নির্বাচিত হননি তাদের যোগ্যতা প্রমাণ ও দলীয় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করে আগামীর জন্য নিজেকে তৈরি করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নির্বাহী সদস্য মোরশেদ আকতার চৌধুরী ও ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...