বুধবার, ১ জুলাই ২০২৬

কাতার বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল

বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের জয়রথ ধরে রেখেছে ব্রাজিল। শুক্রবার (১২ নভেম্বর) কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জিতেছে সেলেসাওরা।

তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে যথেষ্ট সুযোগ তৈরি করেও গোলবঞ্চিত হয় ব্রাজিল দল। লুকাস পাকেতার একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল তিতের দল।

পুরো ম্যাচে দুই দলের ফুটবলাররা বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে, যা প্রভাব পড়েছে মাঠের স্বাভাবিক খেলায়ও। দুই দল সমান ২১টি করে ফাউল করেছে মোট ৪২ বার । ম্যাচের ৩৬তম মিনিটে দানিলোর শট কলম্বিয়ার একজনের পায়ে লেগে একটু দিক পাল্টে পোস্টের বাইরের দিকে লাগে। তিন মিনিট পর পাল্টা আক্রমণে লুইস দিয়াসের দারুণ শট একটু দূর দিয়ে বাইরে চলে যায়। বিরতির আগে তিন মিনিটে দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রেদকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান ব্রাজিল কোচ। ৭২তম মিনিটে জালের দেখা পায় ব্রাজিল। মিডফিল্ডে মার্কিনিয়োস নেইমারকে পাস দিলে পিএসজি তারকা পা বাড়িয়ে ডি-বক্সে পাকেতার উদ্দেশে বলের দিক পাল্টে দেন। বল পেয়ে ডান পায়ে শট নেন অলিম্পিক লিওঁ মিডফিল্ডার। ঠিকমতো অবশ্য শটটি নিতে পারেননি তিনি; তবে ঝাঁপিয়ে পড়া অসপিনার হাতে লেগে বল ঠিকানা খুঁজে নেয়।

৮৭তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককেও কাটান ভিনিসিউস, কিন্তু এরপরই শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যান রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। অবশ্য এমন সুবর্ণ সুযোগ নষ্টের খেসারত অবশ্য দিতে হয়নি দলটিকে।

এবারের বাছাইয়ে ১২ ম্যাচ খেলে ৯টিতে ক্লিন শিট রেখেছে ব্রাজিল। গোল করেছে ২৭টি, হজম করেছে মাত্র চারটি। কলম্বিয়ার বিপক্ষে জিতেই লাতিন আমেরিকা থেকে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল নেইমাররা।

১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। এই অঞ্চল থেকে সর্বোচ্চ পাঁচটি দল যাবে কাতার বিশ্বকাপে। ব্রাজিলের চেয়ে এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

ব্রাজিলের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট নিয়ে তিনে ইকুয়েডর। পরের তিনটি স্থানে থাকা চিলি, কলম্বিয়া ১৩ ম্যাচে পয়েন্ট ১৬ এক ম্যাচ কম খেলে উরুগুয়ের পয়েন্টও সমান। এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি - টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। নক আউটে প্রতিপক্ষ কে সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে।কাজেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে হাক্কানী ক্রিােট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্স।আজ শনিবার চট্টগ্রাম জেলা...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে...