রবিবার, ২ আগস্ট ২০২৬

আনোয়ারায় মদ- জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে মদ- জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের নির্দেশে আনোয়ারা থানা পুলিশের সহযোগিতায় ওই জুয়ার আসর গুড়িয়ে দেওয়া হয়।

জানা যায়, আনোয়ারা-বরকল সড়কের পাশে পুরাতন হাসপাতাল ভবন জরাজীর্ণ হয়ে গেলে অন্যত্র হাসপাতালের নতুন ভবন নির্মাণ করে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে পাকিজা আখতার ওরফে পাইক্কনি সেখানে সপরিবারে বসবাস করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

মাদকের মামলায় পাইক্কনিকে পুলিশ বেশ কয়েকবার জেল হাজতে পাঠায়। ছাড়া পেয়ে সে আবারো মাদকের ব্যবসা চালাতে থাকে। সম্প্রতি তার পরিবারের সাথে আরো কয়েকটি পরিবার মাদকের ব্যবসায় যোগ দেয়। এই পরিত্যক্ত ভবনে নিয়মিত চলে মদ জুয়ার আসর। স্থানীয় শিশু- কিশোর যুবকরা সেখান থেকে মদ কিনে সহজেই আসক্ত হয়ে জড়িয়ে পড়ছে নানা অসামাজিক কর্মকান্ডে।

বর্তমান উপজেলা হাসপাতাল এলাকায় মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের উৎপাতে বেড়ে গেছে চুরি ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড। সম্প্রতি এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের হাসপাতালের অভন্তরে জুয়ার আসর বসাতে নিষেধ করায় হাসপাতালের নৈশ প্রহরীকে মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আনোয়ারা থানার ওসি বরাবর চিঠি দিয়েছেন।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ জানান, দীর্ঘদিন যাবত আনোয়ারা পরিত্যক্ত পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্সে মদ – জুয়ার আসর পরিচালনা করে আসছিল একটি চক্র। সোমবার দুপুরে ওই পরিত্যক্ত জায়গায় বসা মদ-জুয়ার আসর গুড়িয়ে দিয়েছি। দ্রুত পরিত্যক্ত ভবনগুলো ভেঙে পেলা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...