রবিবার, ২ আগস্ট ২০২৬

দক্ষিণ জেলা আ’লীগে পদ-পদবী বিক্রয়কারীদের স্থান হবে না: এসএম আবুল কালাম

বোয়ালখালী প্রতিনিধি: শীঘ্রই সুখবর আসছে জানিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক রাষ্টদূত এসএম আবুল কালাম বলেছেন, রাজনৈতিক পদ-পদবী বিক্রয়কারীদের স্থান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগে হবে না।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে রমনী মোহন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে আয়োজিত স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে ১৪ আগস্ট আর ১৫ আগস্টের মধ্যে বিশাল তফাৎ দেখা গিয়েছিলো আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। ৭৫ পরবর্তী দুঃসময়ে যারা আওয়ামী লীগকে বুকে আগলে রেখে সুসংগঠিত করে গেছেন তাদের অবশ্যই স্মরণ করতে হবে।

যারা টাকা বিনিময়ে পদ-পদবী কিনছেন তাদের বয়কট করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করলেই ত্যাগী কর্মী সৃষ্টি হবে।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের সঞ্চালনায় ও রতন চৌধুরীর সভাপতিত্বে এ স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, আমুচিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাংবাদিক সেকান্দর আলম বাবর, যুব লীগ নেতা মো. সেলিম উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মো.ইউছুফ, আওয়ামী লীগ নেতা এমএস আলম, ইউছুপ মাষ্টার, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল, কলেজ ছাত্রলীগ নেতা এসএম কাজেম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউনুছ আজম খোকন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...