রবিবার, ২৮ জুন ২০২৬

সীতাকুণ্ডে গণধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি: যুবক গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে এ তরুণীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ এবং সেই ভিডিও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. খোকনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১০ অক্টোবর) তাকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার (১১ অক্টোবর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

গ্রেফতার খোকন সীতাকুণ্ডের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মো. জালাল আহমেদের ছেলে।

র‌্যাব জানায়, আসামি ও তার সহযোগীরা গত ৫ অক্টোবর সীতাকুণ্ডে এক তরুণীকে ধর্ষণ করে এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করে। পরে এসব ভিডিও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। একপর্যায়ে রোববার মামলার প্রধান আসামি খোকনকে গ্রেফতার করা হয়।

নুরুল আবছার বলেন, গ্রেফতার ধর্ষণ মামলার আসামি খোকনের বিরুদ্ধে এর আগেও সীতাকুণ্ড থানায় একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় আরও...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...