বুধবার, ২৯ জুলাই ২০২৬

বায়ার্নের মাঠে ফ্রাঙ্কফুর্টের জয়

ক্রীড়া ডেস্ক: উড়ন্ত বায়ার্ন মিউনিখের জয়রথ থামাল ফ্রাঙ্কফুর্ট। নিজেদের মাঠে প্রথমে এগিয়ে গিয়েও হেরেছে হুলিয়ান নাগেলসম্যানের দল। ২১ বছর পর আলিয়াঞ্জ অ্যারেনায় লিগ ম্যাচে জয় পেল ফ্রাঙ্কফুর্ট। বুন্দেসলিগার চলতি মৌসুমে এটি তাদের প্রথম জয়। আর বায়ার্ন দেখল প্রথম হার।

রোববার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় বায়ার্ন। এই মাঠে টানা ৩০ ম্যাচ পর হারের মুখ দেখল বাভারিয়ানরা।

ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। বল দখল ও আক্রমণে আধিপত্য দিয়ে খেলতে থাকা ২৯তম মিনিটে রবার্ট লেভান্ডস্কির থ্রু বল ধরে বায়ার্নকে এগিয়ে নেন লেয়ন গোরেটস্কা। তবে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নাগেলসম্যানের দল।

ঠিক দুই মিনিট পরই জোরালো হেডে গোল করে ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরায় দলটির অধিনায়ক মার্টিন হিন্টেরেগের। বিরতির আগ মুহূর্তে কাছ থেকে সের্গে জিনাব্রির শট লাগে পোস্টে। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধে ফিরেই দারুণ এক সুযোগ পেয়েছিলেন লেভা। কিন্তু পোলিশ স্ট্রাইকারের হেড দুর্দান্তভাবে রুখে দেন গোলরক্ষক কেভিন ট্রাপ। সের্গে নাব্রি ও লেরয় সানের চেষ্টাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি।

ম্যাচের শেষদিকে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে ব্যবধান ২-১ করেন ফিলিপ কোস্তিচ। এই ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত উল্লাসে মাতে ফ্রাঙ্কফুর্ট।

এবারের বুন্দেসলিগায় প্রথম জয় পেল ফ্রাঙ্কফুর্ট আর প্রথম হার দেখল বায়ার্ন। ২০১৯ সালের নভেম্বরের পর ঘরের মাঠে এই প্রথম হারল বায়ার্ন।

হারলেও অবশ্য লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। ৭ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট তাদের। অন্যদিকে, ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে ফ্রাঙ্কফুর্ট।

দুইয়ে থাকা বেয়ার লেভারকুজেনও সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছে জার্মান চ্যাম্পিয়নদের ঘাড়ে। বায়ার্নের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তিনে বরুসিয়া ডর্টমুন্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...