শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সিডিএর অবহেলায় নালায় ডুবে ছাত্রীর মৃত্যু: মেয়র

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অবহেলায় নালায় ডুবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহেরিন সাদিয়া মাহবুবের (২০) মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র (চসিক) এম রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে নগরের আগ্রাবাদ মোড় এলাকার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চসিক মেয়র বলেন, বর্তমানে দেওয়ানহাট থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বাস্তবায়ন করছে সিডিএ। উন্নয়ন কাজ চলমান থাকায় সড়কটির যাবতীয় বিষয় দেখভাল করার দায়িত্বও সিডিএর। চসিকের এখানে তেমন কাজ নেই। সিডিএর অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, এ এলাকায় ফুটপাত আছে মাত্র দেড় ফুট। এতো ছোটো জায়গা দিয়ে হাঁটতে গেলে দিনের বেলাও তো মানুষ পড়ে যাবে। রাতে মেয়েটি পা পিছলে পড়ে গেছে। সিডিএ চাইলে কিছু একটা দিয়ে নালাটা চিহ্নিত করে দিতে পারতো। এভাবে দিলে হয়তো দুর্ঘটনাও ঘটতো না। জনগণের জন্য উন্নয়ন। জীবন রক্ষা করতে না পারলে কিসের উন্নয়ন? যে সংস্থা উন্নয়ন করুক না কেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে।

সিটি করপোরেশন যেখানে যেখানে কাজ করছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান চসিক মেয়র।

গতকাল (সোমবার) রাতে আগ্রাবাদ মোড় এলাকার নালায় ডুবে মৃত্যু হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ছাত্রী সেহেরিন সাদিয়া মাহবুবের। সাদিয়া ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি নগরের হালিশহরের বড়পুল এলাকার বাসিন্দা ও প্রবাসী মোহাম্মদ আলীর বড় মেয়ে।

এর আগে গত ২৫ আগস্ট নগরের মুরাদপুর মোড় এলাকার একটি নালায় সালেহ আহমদ (৫০) নামে এক ব্যক্তি তলিয়ে যান। এক মাস পেরিয়ে গেলেও এখনো তার খোঁজ মেলেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...