রবিবার, ২৮ জুন ২০২৬

রাউজানে বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মো. শফি প্রকাশ বালি (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টায় ওই এলাকার একতা ব্রীকস নামে একটি ইটভাটা সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ শফির বাড়ি রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। তিনি দীর্ঘ কয়েক বছর আগে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজী পাড়ায় বসতি স্থাপন করে পরিবার নিয়ে বসবাস করতেন। নিহত বালি দুই ছেলে এক মেয়ে সন্তানের জনক বলে জানা গেছে।

নিহতের ছেলে মো. সেলিম বলেন, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টায় ঘর থেকে বের হয়েছিলেন। দুপুরে বাসায় না ফেরায় সবাই খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয়রা খবর দিলে গিয়ে দেখি আমার বাবার লাশ।

রাউজান সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল নবী বলেন, ‘শুনেছি দুপুরের দিকে তিনি জীবিত অবস্থায় ঘুরাফেরা করছিলেন। পড়ে সেখানে লাশ দেখে স্থানীয়রা আমাকে জানালে আমি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘আমরা প্রথমে অজ্ঞাত হিসেবে পায়, পরে পরিচয় পাওয়া গেছে। লাশটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...