মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ধরা পড়ছে ইলিশ, মুখরিত উপকূলের মাছঘাটগুলো

ভরা মৌসুমে চট্টগ্রামের আনোয়ারা উপকূলের বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদী ইলিশ শূন্য ছিল। তবে মৌসুমের শেষে জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত ইলিশ। ফলে উপজেলার ঘাট এলাকায় ফিরে এসেছে উৎসবের আমেজ। পাইকার, আড়তদার ও জেলেদের হাঁকডাকে এখন মুখরিত আনোয়ারা উপকূলের মাছঘাটগুলো।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাল্টে গেছে মাছঘাটগুলোর চিত্র। সাগরে ছুটছেন জেলেরা, পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে পরিবারে।

উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া ঈদগাহ ঘাট এলাকায় কথা হয় রাশু মাঝির সঙ্গে। তিনি বলেন, ইলিশ মৌসুমের শুরুতে সাগরে মাছ পাইনি। ৮-১০ জন মিলে গভীর সাগরে গিয়ে খাওয়ার মাছটুকুও পেতাম না। তখন খুব খারাপ অবস্থা ছিল। এখন বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীতে মোটামুটি মাছ পাওয়া যাচ্ছে। দামও ভালো। এভাবে মাছ পাওয়া গেলে আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারব।

ছাত্তার মাঝি ঘাটে কথা হয় জেলে আলী আকবর মাঝির সঙ্গে। তিনি বলেন, মৌসুমের শুরুতে ইলিশের দেখা না পেলেও ৪-৫ দিন ধরে বেশ ইলিশ ধরা পড়ছে। প্রতিদিন ৮-১০ হাজার টাকার মাছ বিক্রি করতে পারছি।

গহিরা উঠান মাঝির ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাছির জানান, প্রথম দিকে সাগরে মাছ ছিল না। জেলে ও আমাদের কপালে চিন্তার ভাঁজ ছিল। খুবই দুঃসহ সময় কেটেছে। সাগরে মাছ পাওয়ায় ধার-দেনা পরিশোধ করতে পেরে জেলেরা খুশি। আমরাও সময়মতো মোকামে মাছ দিতে পারছি, ব্যবসা ভালো হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার মা ইলিশ রক্ষায় যে সময় অভিযান দেয় তা থেকে আরও ১০ দিন পিছিয়ে দিলে প্রান্তিক জেলে ও আড়তদাররা পেছনের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।

আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, মৌসুমের শুরুর দিকে তাপমাত্রা বৃদ্ধি, সাগরে লবণাক্ত পানির প্রভাব এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ইলিশের দেখা মেলেনি। তবে এখন আবহাওয়া ভালো থাকায় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...